Posts

Showing posts from August, 2024

বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই লাইন-ম্যান ও স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লাইন-ম্যান জাকির হোসেন (২৮) ও মো. ইব্রাহিম (২৮) এবং বেগমগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ (১৬)। সাব্বির উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে। লাইন-ম্যান জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সমাসপুর গ্রামের আমির হোসেনের ছেলে এবং ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামে। সোমবার সকালে ও বিকালের দিকে উপজেলার আমিনবাজার, মীরওয়ারিশপুর ও অনন্তপুর এলাকায় এসব ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হলো

Image
 এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এ গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম

Image
সাইপ্রাস-সিঙ্গাপুরে নাগরিকত্ব এস আলমের, নেন দেশে স্থায়ী বসবাসের সুবিধা ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ব্যবসায়ী সুবিধার জন্য পারিবারটি সাইপ্রাস ও সিঙ্গাপুরে নাগরিকত্ব গ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ দুটিতে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন না থাকায় তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন। ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের তিন ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সিয়াল) অনুমোদন পায় পরিবারটি। অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।