এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম

সাইপ্রাস-সিঙ্গাপুরে নাগরিকত্ব এস আলমের, নেন দেশে স্থায়ী বসবাসের সুবিধা ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ব্যবসায়ী সুবিধার জন্য পারিবারটি সাইপ্রাস ও সিঙ্গাপুরে নাগরিকত্ব গ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ দুটিতে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন না থাকায় তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন। ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের তিন ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সিয়াল) অনুমোদন পায় পরিবারটি। অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

Comments